প্রেম

 পাঁচ বা ছয় মাসের একটা প্রেম কে আমি কখনোই ভালোবাসা বলবো না। ওটা দুজন মানুষের মাঝে একধরনের বিশেষ সম্পর্ক মাত্র। -একজন মানুষ কে চিনতে বুঝতে অনেক সময় লাগে। হুট করে কাওকে চেনা-জানা যায় না। আর নতুন একটা সম্পর্কের প্রথম তিন চার মাস আপনি শুধু অপর মানুষটার ভালো দিক গুলোই দেখতে পারবেন। সময় যতো যাবে তার আসল দিক গুলো আস্তে আস্তে প্রকাশ পাবে, কারন অভিনয় বেশিদিন করা যায় না -আর সম্পর্কের শুরুতেই যারা মনে করে সে অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, সে সবার থেকে আলাদা। কিছুদিন যেতেই সে বদলে গিয়েছে, সে আগের মতো কথা বলে না, সে আগের মতো নেই ধারনা আসতে বেশি সময় লাগে না। তাই পাঁচ ছয় মাস পরে যখন একটা প্রেম ভাঙে, তখন শুধু মাত্র একটা সম্পর্কই ভাঙে। কারন ভালোবাসা কখনো ভাঙে না। -যদি সত্যি ভালোবাসেন তবে সময়নিন, সময়দিন। তার ভালো মন্দ গুলো মিলিয়ে তার সাথে থাকতে পারবেন কি না? নিজেকে যাচাই করে দেখুন। ভালোবাসার মানুষের কাছে কখনো কিছু লুকাবেন না। তাকে সব সত্য বলুন। আপনি যা, তার কাছে সেটাই প্রকাশ করুন। কারন সততা আর ভালোবাসা পরিপূরক। ভালো থাকুক প্রতিটি ভালোবাসা

Comments